৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনছে সরকার
কৃষি খাতের চাহিদা মেটাতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এবং সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে মোট ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এতে মোট ব্যয় হবে ৩৬৪ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে কাফকো থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনতে ব্যয় হবে ১৫১ কোটি ৩০ লাখ টাকা। আর সৌদি আরবের সাবিক থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২১৩ কোটি ২৪ লাখ টাকা।