২৮ জেলায় অভিযান, ৮০ প্রতিষ্ঠানকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা
বিষাক্ত রাসায়নিক দিয়ে অপরিপক্ব কলা পাকানো, ইউরিয়া ফরমালডিহাইডের ড্রামে ভোজ্যতেল সংরক্ষণ এবং ডাবসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রিতে নানা অনিয়মের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার ঢাকা মহানগরসহ দেশের ২৮টি জেলায় একযোগে পরিচালিত অভিযানে ৮০টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ রাসায়নিক দিয়ে পাকানো কলা এবং অনিরাপদ ড্রামে সংরক্ষিত প্রায় ২০৪ লিটার সয়াবিন তেল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।